এশিয়া প্যাসিফিক এর বিভিন্ন ব্যাঙ্ক গুলোতে রোবোটিক প্রসেস অটোমেশন ব্যবহার করে ডিজিটাল ট্রান্সফরমেশন এর সুফল এবং কার্যকর ব্যবহার নিয়ে হয়ে গেলো রোবোটিক প্রসেস অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ডিজিটাল ট্রান্সফরমেশন ওয়েবিনার।
এশিয়া প্যাসিফিক নেক্সট জেনারেশন (APNG) লিডারদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওয়েবিনারে বক্তব্য রাখেন ওমান এর ব্যাঙ্ক দোফার ডিজিটাল ট্রান্সফরমেশন হেড কাশিফ আদিল।
সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড্রিম ডোর সফ্ট লিমিটেড এর পরিচালক ড: খান মোহাম্মদ আনোয়ারুস সালাম। তিনি রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ব্যাংক এবং ই-কমার্স প্রতিষ্ঠান গুলো স্বয়ংক্রিয় ভাবে কিভাবে পরিচালিত করতে পারে সে বিষয়ে তুলে ধরেন। তিনি এ বিষয়ে আইবিএম এবং গুগলে নিজের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন।
বাংলাদেশে তৈরী প্রযুক্তি কিভাবে এশিয়ার অন্যান্য দেশে সম্প্রসারণ করা যায় সে বিষয়ে অন্যান্য এশিয়ান লিডারদের সহযোগিতার আহবান জানান আনোয়ারুস সালাম।
নিরাপত্তা ও ঝুঁকির বিষয়টি মাথায় রেখে বাংলাদেশে এই আন্তর্জাতিক কনফারেন্স হবার কথা থাকলেও শেষ পর্যন্ত তা অনলাইন ইভেন্ট হিসেবে আয়োজন করা হয়েছে।
এতে বাংলাদেশ এর ড্রিম ডোর সফ্ট লিঃ এবং জাপানের বৃহত্তম অ্যাডভান্সড টেকনোলজি কোম্পানি এনটিটি যৌথ ভাবে বাংলাদেশের তরুণদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিক প্রসেস অটোমেশন এ দক্ষ করার ব্যাপারে ওয়ার্কশপ আয়োজন করবে বলে জানানো হয়।
এনটিটি অ্যাডভান্সড টেকনোলজির পক্ষ থেকে ফুকাশি আদানিয়া, সেমিনারে উপস্থিত ছিলেন। এছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে এ.পি.এন.জি. প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক এর সদ্য নিযুক্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শাহ আলম পাটোয়ারী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর ড. জীবন রঞ্জন মজুমদার, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আতিকুর রহমান আহাদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সিপিপি গ্রুপ এর কনসালটেন্ট নাজিম এ চৌধুরী, প্রগতি লাইফ ইন্সুরেন্স এর আইটি ম্যানেজার এস. এম. হারুন-অর-রশীদ প্রমুখ।
সেমিনারে আরও জানানো হয় যে এখন থেকে প্রতি মাসে APNG নিয়মিত ওয়ার্কশপ এবং ওয়েবিনার আয়োজন করার মাধ্যমে নেক্সট জেনারেশন (APNG) লিডারদেরকে প্রস্তুত করার ব্যাপারে সহায়তা করবে। আগামী ১৪ নভেম্বর “শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার” বিষয়ক ওয়েবিনার আয়োজন করা হবে। যেখানে এশিয়ার বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে উপকৃত হচ্ছে তা তুলে ধরা হবে।
আগ্রহীরা
ফেসবুক পেজ থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।